মৌলভীবাজার সংবাদদাতা

০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:২৮

মৌলভীবাজার ঢিলেঢালা হরতাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা, নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে জেলা ছাত্রদলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল ঢিলেঢালা ভাবে চলছে মৌলভীবাজারে ।
২০দলের অবরোধের মধ্যে জেলা ছাত্রদলের ডাকা আজ থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালের ১ম দিনে ভোর সাড়ে পাচটায় শহরের জুগীডর এলাকায় ৫/৬ জন হরতাল সমর্থনকারী টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।

প্রায় আধ ঘন্টা অবস্থানের পর এই জায়গা থেকে সরে যায় পিকেটাররা। এ ছাড়া হরতারকারীদের আর কোন তৎপরতা দেখা যায়নি।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে সকাল ৬টা থেকেই শহর এবং উপজেলার সাথে সংযোগ সড়কগুলোতে বাস ও ছোট ছোট যানবাহন চলাচল শুরু করে। তবে দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ ছিলো।

মৌলভীবাজার জেলা ছাত্রদল আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল এক বিবৃতিতে শুক্রবার সকাল ৬টা থেকে পরদিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের আহ্বান করেন।

এদিকে হরতাল ও অবরোধে আইন শৃংখলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায়  জনজীবনে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি।

আপনার মন্তব্য

আলোচিত