১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:২৫
মৃত্যুদন্ড প্রাপ্ত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
যিনি বিভক্ত রায় দিয়েছিলেন সেই বিচারক তার কপি ২ দিন আগে আদালতে জমা দিয়েছেন কাজেই যেকোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে ।
কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়ের অভিমত অনুযায়ী রায় প্রকাশের পর আসামী পক্ষকে রিভিউর করার জন্য ১৫ দিন সময় দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি ।
ভিডিও : কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় লেখা শেষ
আপনার মন্তব্য