নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ০১:৩৫

ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে সিলেটে উদ্ধার

সিলেট নগরীর আম্বরখানাস্থ গ্যালাক্সি নেট নামক ব্যবসা প্রতিষ্ঠানে অপহরণের টাকা উত্তোলণ করতে এসে দুই অপহরণকারী গ্রেফতার করেছে র‌্যাব।

সিলেট নগরীর আম্বরখানাস্থ গ্যালাক্সি নেট নামক ব্যবসা প্রতিষ্ঠানে অপহরণের টাকা উত্তোলণ করতে এসে দুই অপহরণকারী গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাব-৯ এর একটি দল অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র লাহিন মিয়া (৩৫) ও কোম্পানীগঞ্জের পাড়ুয়া মাজপাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র জহির রায়হান (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা কোতেয়ালি থানাধীন কুমার পাড়া (ঝর্ণার পাড়) ১৭/এ নং বাসার বাসিন্দা।

গ্রেফতারকৃতদেরকে নিয়ে গতকাল বুধবার দুপুর ১টায় ইসলামপুরস্থ র‌্যাব-৯ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। র‌্যাব-৯ জানায়- গত  ১৩ জানুয়ারী ঢাকা থেকে ব্যবসায়ীক কাজে সিলেট আসেন ইলিয়াস হোসেন খান। তিনি সিলেট রেলওয়ে স্টেশনে এসে দুলাভাই ফিরোজ আলমকে জানান তিনি সিলেট এসে পৌঁছেছেন। খানিক্ষণ পরেই ইলিয়াসের দুলাভাইয়ের মোবাইল ফোনে অজ্ঞাতনামারা ফোন করে জানায়-ইলিয়াস তাদের হেফাজতে আছে। তাকে পেতে হলে ১লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

 সেই অনুযায়ী প্রথম দফায় ভিকটিমের বড় মামা বিকাশের মাধ্যমে ৫০হাচার টাকাও পাঠান। এর মধ্যে অপহৃত ইলিয়াসের ভাগনা তরিকুল ইসলাম র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরিকল্পনা অনুযায়ী অপহরণকারীদের দাবিকৃত বাকি ৫০ হাজার টাকা ভিকটিমের বড় দুলাভাই ঢাকা থেকে সিলেটের আম্বরখানাস্থ গ্যালাক্সি নেট দোকানে প্রেরণ করেন। সেখান টাকা উত্তোলন করতে এসে অপহরণের সাথে জড়িত লাহিন ও  রায়হান মুক্তিপনের টাকাসহ হাতেনাতে র‌্যাবের হাতে আটক হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী- আসামীদের ভাড়া বাসা কুমারপাড়াস্থ উদ্দিন জাহানারা মঞ্জিল-১৭ এ থেকে ইলিয়াসকে উদ্ধার করা হয়। সেখান থেকে লাল কসটিমে মোড়ানো ১২টি ককটেল ও ডেইলি বর্তমান পত্রিকাসহ বিভিন্ন   অনলাইন মিডিয়ার বেশ কয়েকটি আইডি কাড, ৮টি মোবাইল ফোন, এবং বেশ ক’টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। পূর্বে এই চক্রটি আরো ৭জনকে অপহৃত করে মোটা অংকের টাকা আতœসাৎ করে।

তাদের নাম হলো- চাপাই নবাবগঞ্জের আবুল কাশেমের ছেলে রবিউল, ঢাকার মোহাম্মদ উল্লাহ ছেলে বেলাল আহমদ, ডাকার মিরপুর এলাকার মৃত সোবেদ আলীর ছেলে আসাম মিয়া, বাগের হাটের মহিউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, রাজশাহীর আব্দুল লতিফের ছেলে তৌফিক আহমেদ, রাজিরপুর পিরোজপুরের মৃত তৈয়ব আলীর ছেলে হেদায়েত উল ইসলাম, ঢাকা মোহাম্মদপুরের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুস সাত্তার। ককটেল দিয়ে মূলত অপহরণকারীরা ভিকটিমের সামনে দিয়ে ছবি তুলে। পরবর্তীতে তারা এই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করেছিলো। বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক  উত্তরপূর্ব ডেস্ক ৪১ বিজিবি সিলেটের অধীনস্থ ডোনা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ আটক করে।


সিলেটের ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ডোনা বিওপির নায়েবে সুবেদার মো. মামুনুর রশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৪টায় সিলেট জেলার কানাইঘাট উপজেলার অধীনস্থ মিকিরপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদের মূল্য ১  লক্ষ ৫০ হাজার টাকা ।

আপনার মন্তব্য

আলোচিত