Sylhet Today 24 PRINT

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২০

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত মামুনুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৫ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তার করোনার রিপোর্ট পজিটিভ বলে জানায়। মামুনুর রশিদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন দেশের একটি অনলাইন পোর্টালকে।

তিনি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে করোনা নিয়ে তথ্য ও সহযোগীতার বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।

বিজ্ঞাপন

মামুনুর রশিদ বলেন, ‘আমি বর্তমানে জ্বর, সর্দি, কাশি, স্বাদ ও গন্ধহীনতায় ভুগছি। এখন পর্যন্ত শ্বাসকষ্ট নেই। শরীরের তাপমাত্রা ১০১-১০৩ এর মধ্যে ওঠানামা করছে। নিজ বাসায় এক রুমে ঈদের দিন সকাল থেকে আইসোলেটেড আছি।’

সবার দোয়া কামনা করে তিনি বলেন, ‘স্ত্রী ও ছেলেমেয়ে সবারই টেস্ট করিয়েছি। তাদের রেজাল্ট এখনও আসেনি।’

খবর : বাংলা ট্রিবিউন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.