Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সুরক্ষা সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ আগস্ট, ২০২০

ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও নিউ ইয়র্ক ৮৭ ডিসট্রিক্ট এসেম্বলি ওম্যান কারিনেস রেয়েসের সহযোগিতায় ফ্রি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে । গত ২ আগস্ট রোববার বিকাল ৭.৩০ মিনিটে নিউ ইয়র্কের ব্রংকসের স্টার্লিং বাংলাবাজারের নিরব রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহফুজ আদনান। পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু সাদেক রনি।

সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্যাপ্টেন অব. ফারুক আহমদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বখতিয়ার রাহমান খোকন, জাকির চৌধুরী সিপিএ, সিভিএস ফার্মেসি জিএম মীলাদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কবি হাবিব ফয়েজি, বিহঙ্গ প্রিন্টিংয়ের পরিচালক মামুন রশীদ, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট হারুন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.