Sylhet Today 24 PRINT

ডেনমার্কে শেখ রাসেলের জন্মদিন পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকের সঙ্গে নিহত কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে ডেনমার্ক শাখা আওয়ামী লীগ।

রোববার (১৮ অক্টোবর) কোপেনহেগেনে এ লক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কনের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

সভায় বক্তারা বলেন, শেখ রাসেল আজীবন বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। তাকে যারা হত্যা করেছে, তারা আজীবন ঘৃণার পাত্র হয়ে থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুঁইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অভিবাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.