Sylhet Today 24 PRINT

করোনামুক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাব্বত শেখ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২০

করোনামুক্ত হলেন সিলেটের বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ। দীর্ঘ ১৬ দিন নরইউচ সিটির নিজ বাসায় আইসোলেশনে থাকার পর ১০ নভেম্বর মঙ্গলবার তিনি সুস্থ হয়েছেন।

এর আগে গত ৩১ অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ২৫ অক্টোবর থেকে তার জ্বর ও কাশি হলে করোনা সন্দেহে তিনি স্থানীয় হাসপাতালে নমুনা পরীক্ষায় দেন। এরপর গত ৩১ অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবদানে নিজ বাসাতেই তিনি আইসোলেশনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাব্বত শেখ বলেন, আল্লাহর অশেষ কৃপায় এবং সকলের দোয়ায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি জানান, প্রায় ১৫দিন আগে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবার পর থেকে তার জ্বর ও কাশি হয়। এরপর করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় দিলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.