Sylhet Today 24 PRINT

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের এক ব্যক্তি নিহত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২০

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ ইউপির কালীশিড়ি গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গফুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আব্দুল গফুর ওই গ্রামের মৃত হাজী আ. খালেক মিয়ার পুত্র।

জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় দুবাইয়ে নিজ বাসস্থান এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের বড় ভাই হাজী আ. ছাত্তার বলেন, চা পান খাওয়ার উদ্দেশ্যে আঃ গফুর দুবাইয়ের নিজবাসস্থান থেকে বের হলে পথিমধ্যে  একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আ. গফুর মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় -স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আ. গফুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার সার্বক্ষণিক চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.