Sylhet Today 24 PRINT

মেলবোর্নে টেস্ট টুর্নােমন্টে ম্যান অব দ্যা সিরিজ সিলেটের ফরহাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২১

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্টিত ১ম সারির টেস্ট টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ ও সেরা ব্যাটসম্যান হয়েছেন রয়েল বেঙ্গল স্পোর্টস ক্লাবের তারকা মোহাম্মদ মাহমুদুল হক ফরহাদ। ফরহাদের সিলেটের শিবগঞ্জ এলাকার বাসিন্দা।

গত ১৯ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্টানের মাধ্যমে মেলবোর্নের হুপার্স ক্রসিং-এ ফরহাদের হাতে পুরুস্কার তুলে দেন ভিক্টোরিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অ্যালেন কুক এবং জিওফ গুক।  

এরআগে ২০১৮ সালে ফরহাদ মেলবোর্নের আরেকটি ওয়ানডে ডিভিশন টুর্নামেন্টে সেরা বোলারের পুরস্কার জিতেন।

বাংলাদেশে থাকতেই ক্রিকেটে প্রতিভার সাক্ষর রাখেন ফরহাদ। ২০০৯ সালে বিসিবির উদ্দ্যোগে আয়োজিত পেসার হান্ট ক্যাম্পে সিলেট জেলা থেকে ফরহাদ একমাত্র বোলার হিসাবে ঢাকা বিকেএসপিতে নির্বাচিত হন।  বর্তমানে ফরহাদ পড়ালেখা শেষে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন।

ফরহাদ সিলেট নগরীর শিবগঞ্জ গোলাপ বাগ এলাকার বাসিন্দা ও সিলেট ব্যাবসায়ী নেতা ফজলুল হক এবং মাহমুদা  হকের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.