Sylhet Today 24 PRINT

কানাডায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

কানাডার ম্যানিটোবায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.