Sylhet Today 24 PRINT

গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকে’র কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ আগস্ট, ২০২১

গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকে’র সম্মেলন ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের হোয়াইটচাপেল রোডস্থ মক্কা গ্রীল রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় এই সম্মেলন হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিম। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে লিয়াকত খানকে সভাপতি ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের (২০২১-২০২৩) জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ সভাপতি খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক নাজমুল ইমলাম, ট্রেজারার বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.