Sylhet Today 24 PRINT

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।

তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই ৩ জনের গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই তারা ঠিক করেছিলেন। সে সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

৩ শিক্ষার্থী অকাল মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি সংগঠনের পক্ষে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক জানানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.