Sylhet Today 24 PRINT

দুবাইয়ে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

লুৎফুর রহমান, দুবাই |  ২১ ডিসেম্বর, ২০১৫

প্রতিবছরের মতো এবারও আরব আমিরাতের দুবাই মিউনিসিপালিটি ক্যাম্প মাঠে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর সিলেট এস আর বনাম বিয়ানীবাজার, সিলেট এর অনুষ্ঠিত খেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতা নাজমুল হায়দার, আব্দুল কাদের, শফিক আহমদ. সাখায়াত সাঈদ ও আতিকুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-সিলেট এস আর, বিয়ানীবাজার সিলেট, লরিছ গ্রুপ কুমিল্লা, চিটাগাং সন্দীপ, রক স্টার নোয়াখালী, কোল স্টার নোয়াখালী, টাঙ্গাইল সুপার কিং, রাহেল এন্ড পার্টনার।

উল্লেখ্য, প্রতিবছরই প্রবাসী বাঙালিদের মধ্যে এখানে এ টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.