Sylhet Today 24 PRINT

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ছাতকের যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি) সকালে  লিসবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন আহমদ সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

নিহতের স্বজন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কাদির তালুকদার জানান,  বৃহস্পতিবার সকালে পর্তুগালের লিসবন এলাকায় ইলেক্ট্রিক বাইক যোগে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপরীতগামী একটি  প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে। এতে মমিন আহমদ গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.