Sylhet Today 24 PRINT

হাউস অব লর্ডসে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা

জুয়েল রাজ, যুক্তরাজ্য |  ২০ সেপ্টেম্বর, ২০২৩

যুক্তরাজ্যে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাউস অব লর্ডস অ্যাটলি এবং রিড রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে স্টাডি সার্কেল লন্ডন।

কিংসক্লেরের লর্ড ড্যানিয়েল হান্নানের সভাপতিত্বে ও সৈয়দ মোজাম্মেল আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মার্টিন ডে এমপি।

ডক্টর মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, যখন সুবিধাবাদী বিদেশী শক্তি চরমপন্থাকে মূলধারায় নিয়ে আসে, তখন তা আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে। আসুন গণতন্ত্রের মৃত্যু ঠেকাতে হাত মেলাই। আমি দেশে ফিরে বলব যে যুক্তরাজ্য আমাদের সাথে আছে এবং আমাদের পাশে আছে।

ডক্টর গওহর রিজভী বলেন, আমি একটি অনুস্মারক দিতে চাই যে এখনও অনেক কিছু করার আছে, কিন্তু আমরা গণতন্ত্র ও উন্নয়ন অর্জনের চেষ্টা করছি।"

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, আমরা একই মূল্যবোধ অনুসরণ করছি, ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজকে লালন করছি। এই লড়াই ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক শক্তির মধ্যে।

আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নিরাপত্তা এনালিস্ট ক্রিস ব্লাকবার্ন, কমিউনিটি নেতা সুলতান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান, ড. রায়হান রশিদ, শিক্ষার্থী অর্পিতা, টনি ব্লেয়ার ইনস্টিটিউটের উসামা হাসান, টিমোথি লাউটন এমপি, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং স্টাডি সার্কলের সমন্বয়ক জামাল আহমেদ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.