Sylhet Today 24 PRINT

প্যারিসে একুশের কবিতা পাঠ ও আলোচনা সভা

শাবুল আহমেদ, প্যারিস |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি খ্যাত প্যারিসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত'-এর আয়োজনে একুশের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে- আলোচনা এবং একুশ নিয়ে লেখা প্রসিদ্ধ কবিতাসমূহের আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আবু জুবায়ের, সংগীতশিল্পী আরিফ রানা, আবৃত্তিশিল্পী মুনির কাদের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ছড়াকার ও কবি লোকমান আহম্মদ আপন, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি মেরি হাওলাদার, সাহিত্যানুরাগী মোহাম্মদ আহমেদ সেলিম, মোহাম্মদ আব্দুল হামিদ, চিন্তক খালেদুর রহমান সাগর, সংগঠক এলান খান চৌধুরী, সংগঠক জুয়েল দাস লেলিন, সংগীতশিল্পী ইসরাত খানম ফ্লোরা ও আয়েশা সুলতানা প্রমুখ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কুমকুম সাইদা।

পরে এক মিনিট দাঁড়িয়ে নীরবে ভাষা শহিদদের আত্মার শান্তি প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.