Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে ছাতক পৌরবাসীর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামরুল আই রাসেল, লন্ডন |  ০৬ এপ্রিল, ২০২৪

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরবাসীর আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব ইমরুল হক চৌধুরীর সভাপতিত্ব ও যুবনেতা কামরুজ্জামান সাকলাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খালিক খান, মিজানুর রহমান হিরো, জাকির কাবেরী, পলাশ চৌধুরী, একে খালেদ, ফারুক মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুব আলম মামুন, নুরুল চৌধুরী, তোফায়েল চৌধুরী, নাজমুল হক জুয়েল, আব্দুর রাজ্জাক মিলাদ, শীবলি চৌধুরী, শকিল কাবেরী, শাহী তালুকদার, মুহিত রাসু, মোহাম্মদ ছানাওর, মোহাম্মদ মান্না, শাহনেওয়াজ কল্লোল, হাবিবুর রহমান রাশেদ, নিয়াজ মুর্শেদ, এম কিছমত, মোহাম্মদ সিজান, রবিউল হাসান, পাবেল মিয়া, মেহেদি বাবু, সাইফুল ইসলাম ময়না, নাফিজ রহমান, আব্দুর রহমান মুন্না, সাকি ছাদেকুর রহমান।

ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মৌলানা জালাল উদ্দিন কালারোকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.