Sylhet Today 24 PRINT

তৃতীয়বারের মতো প্যাটারসন সিটির কাউন্সিলম্যান হলেন শাহীন খালিক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৪

সিলেটের বিয়ানীবাজারের শাহীন খালিক নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।

এ-নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে প্রবাসী বাংলাদেশি-আমেরিকান শাহীন খালিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

তার প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থীর মধ্যে আরেকজন বাংলাদেশি-আমেরিকান এহিয়া খান। অপর প্রার্থীর নাম ফ্র্যাঙ্ক ফিলিপলী।

সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে শাহীন খালিকের ওই বিজয়কে প্রবাসীরা বাংলাদেশি কমিনিউটির বিজয় বলে উল্লেখ করেন শাহীন খালিক।

উল্লেখ্য, কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে।

তিনি ১৯৯২ সালে ১৩ বৎসর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান এবং নিউ জার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.