Sylhet Today 24 PRINT

প্যারিসে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবুল আহমেদ, প্যারিস |  ২৭ মে, ২০২৪

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন বাংলা টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাঙালি অধ্যুষিত গার্দ-দো নর্দের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মে) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাংলা টিভির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বাংলা টিভির ফ্রান্স প্রতিদিন রাসেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. আবুল কাশেম, ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, কুমিল্লা জনকল্যাণ সমিতির সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), নরসিংদী জেলা কমিউনিটি ফ্রান্সের সভাপতি আলী আজম খান, সহ-সভাপতি মাসুদ হায়দার, আক্তার হোসেন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, প্রবাসের আলোর সম্পাদক অধ্যাপক অপু আলম, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, এবি ২৪ এর সম্পাদক ইমরান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাম হিমু, বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন সাইফুল, মানবজমিন এর ফ্রান্স প্রতিনিধি এমসি রুমেল, চ্যানেল 24 এর আমিরাত প্রতিনিধি মামুন মাহিন, বাংলাভিশন এর আমিরাত প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, ইপিএস বাংলা এর ফ্রান্সের সভাপতি এলেন খান, খুলনা বিভাগ ফ্রান্সের সহ-সভাপতি কামাল পাশা, নরসিংদী জেলা কমিটি ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাভেদ, ফাহাদ, আবুল কালাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.