Sylhet Today 24 PRINT

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২৪

বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে করে পূঁজি করে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী জঙ্গিগোষ্ঠী ও সরকারবিরোধী বিএনপি দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ এবং হত্যার মাধ্যমে দেশব্যাপী এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এতে অচল হয়ে পড়ে সমগ্র দেশ। শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশে জারি করা হয় কারফিউ। সাধারণ শিক্ষার্থীসহ ঘটে বেশ কিছু প্রাণহানির প্রাণ হানির ঘটনাও।

এর বিস্তারিত তুলে ধরে ব্রিটিশ সরকারকে অবহিত করতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম ইউকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারি শাহ মোস্তাফিজুর রহমান বেলালের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ১ আগস্ট লন্ডন সময় দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে গেলে, ১০নং ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা শিক্ষার্থীদের মিছিলে প্রবেশে করে জেল ভেঙে বেশ কয়েকজন জঙ্গিসহ কয়েক হাজার অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার বাংলাদেশ টেলিভিশন, মেট্রাোরেলসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়। যা একটি উন্নয়নশীল দেশের পক্ষে সহজে কাটিয়ে উঠা সম্ভব নয়।

সরকারও চাইছে সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী স্বাধীনতা বিরোধীরা কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উন্নয়নে বিশ্বাসী নয়। এরা চাইছে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে। এই গোষ্ঠী যেমনটি করেছিল ২০১৩ এবং ২০১৮ সালে। এরা মিথ্যাচার ও অপপ্রচারে পারদর্শী। এই গোষ্ঠী ব্রিটেনসহ বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে বিষয়টিকে অন্যখাতে প্রবাহিত করতে চাইছে।

স্মারক লিপি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহসভাপতি বাতিরুল হক সরদার, সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সদস্য আতিয়ার রসুল কিটন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.