Sylhet Today 24 PRINT

ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত

আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ব্রিটেনে বাংলা মিডিয়ায় রিপোর্টার্সদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল মিটিং পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, সংগঠনের সহসভাপতি, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, সংগঠনের ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, অ্যাসিসটেন্ট ট্রেজারার, নলজুরের লন্ডন প্রতিনিধি ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, অ্যাসিসটেন্ট সেক্রেটারি, জগন্নাথপুর টাইমসের কন্টিভিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ইকরা টিভির প্রেজেন্টার মিজানুর রহমান মীরু, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, অনুপম নিউজ২৪ এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ইউকে বাংলা গার্ডিয়ানের মাছুম জামান, টিভি প্রেজেন্টার ও কবি হাফসা ইসলাম ও সাংবাদিক মুন্না মিয়া প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়েছে এ মর্মে যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদান করা হবে। এজন্যে পূর্বের নীতিমালা অনুসরণ করে অনুদান প্রদানকারীর তালিকা প্রস্তুত করা হয়। তাছাড়া ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ এবং বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার ২০২৪ প্রদানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্য বিষয়েও আলোচনা করে সংগঠনের এজিএম নভেম্বরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.