শাবুল আহমেদ, প্যারিস | ০৩ অক্টোবর, ২০২৪
শিল্প সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২য় 'আন্তর্জাতিক জালালাবাদ উৎসব।'
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্যারিসের মাক্সধর্মীর একটি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ছিল উৎসবের বিভিন্ন পর্ব।
আয়োজক সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন, স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সুফিয়া রহমান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী, চ্যানেল এস (ইউকে)'র চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী, এনটিভি ইউকে'র সিইও সাবরিনা হোসাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল (ইউকে)র স্পিকার সাইফ উদ্দিন খালেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, সহসভাপতি অলি উদ্দিন শামীম, অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ ইউনিট) সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহিব উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান ও উপদেষ্টা জাকির হোসেন।
সাংস্কৃতিক পর্বে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বন্যা এবং ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।