Sylhet Today 24 PRINT

ফ্রান্সে শহিদ মিনার নির্মাণে ভূমিকা রাখায় তুলুজের মেয়রকে বাংলাদেশিদের সম্মাননা

শাবুল আহমেদ, প্যারিস |  ১৪ অক্টোবর, ২০২৪

ফ্রান্সে প্রথম স্থায়ী শহিদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা রাখায় ফ্রান্সের তুলুজ শহরের মেয়র জঁ লুক মদেনককে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের পক্ষ থেকে তুলুজ মেরীর মর্যাদা পূর্ণ রেড হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মেরীর কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রান্স ও বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিমের নেতৃত্বে ফ্রান্সে স্থায়ীভাবে শহিদ মিনার স্থাপনের উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম শেষে ২০২১ সালে তুলুজের প্রাণকেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে স্থায়ীভাবে শহিদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এছাড়া স্থায়ী এই শহিদ মিনার নির্মাণে অনবদ্য অবদান রাখায় আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ ইনু ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেটিভ জানা মার্টিনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুলুজের ডেপুটি মেয়র জিল্লালি লাহিয়ানি, মি: ক্যান্টন হেনরি কস্তা, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, এসিবিটিএফ এর সহ সভাপতি রেজাউল হক খান, ফিরোজ আলম মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক শাকের চৌধুরী, সংগঠনের কোষাধ্যক্ষ মি. ক্যান্টন হেনরি কস্তা, সহকারী কোষাধ্যক্ষ নুরুল ইসলাম কামাল ও সাংস্কৃতিক সম্পাদক রিকি পি রোজারিও প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.