Sylhet Today 24 PRINT

প্যারিসে সলিডারিতে আজি ফ্রান্স-এর কমিটি পুনর্গঠন

প্যারিস প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০২৪

ফ্রান্সে অভিবাসী বিষয়ক সামাজিক অ্যাসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে প্যারিস ২০-এর ফাস্তি কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্যারিসের যুব কাউন্সিলর প্রফেসর এনকে নয়নকে পুনরায় সভাপতি পদে মনোনীত করে সাফ'র কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি ফরাসি আইনজীবী আকাশ হেলাল, সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ইমন, কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ, তাসনিয়া আঞ্জুম, তানিয়া আক্তার রজি, ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রুমন আহমদ, সালাউদ্দিন ইরান, আফসানা মিমি, প্রশাসনিক বিষয়ক সম্পাদক জুবাইদা শাম্মী জাহান, তাওহিদা আঞ্জুম ও ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন।

প্রসঙ্গত, অভিবাসী ও প্রবাসীদের জীবন মানোন্নয়নের পাশাপাশি বাঙালি কমিউনিটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয়ে সাফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মাধ্যমে ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণ বিষয়ক আন্দোলন, পরিবার পুনর্মিলনসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে বিনামূল্যে সার্বিক সহযোগিতা ও পরামর্শমূলক সেবা প্রদানের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে পরিত্রাণ নিয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও কফি আড্ডার করা হয়। আশ্রয়প্রার্থী, স্যালারি কার্ড, জাতীয়তা আবেদন, ফ্রান্সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাসহ সকল ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে থাকে সাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.