Sylhet Today 24 PRINT

সৌদি আরবে গোয়াইনঘাটের যুবক মামুনের হঠাৎ মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সিলেটের গোয়াইনঘাটের যুবক আব্দুল্লাহ আল মামুনের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার রাত তিনটার দিকে তার মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।

আব্দুল্লাহ আল মামুন উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের (মাঝপাড়া) মো. কুরবান আলীর ছেলে। তিন মাস আগে তিনি শ্রমিক পেশায় সৌদি আরব গিয়েছিলেন।

মামুনের পিতা কুরবান আলী জানান, জানতে পারলাম আমার ছেলে প্রতিদিনের মতো ডিউটি থেকে খেয়েদেয়ে ফ্রেস হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় মাঝরাতে গলায় শব্দে বিরক্ত হয়ে পাশের সিটের একজন তাকে জাগানোর চেষ্টাকালে দেখেন সে অচেতন অবস্থায় পড়ে আছে। এমন অবস্থায় তার রুমের অন্য বাসিন্দারা তাকে স্থানীয় সালওয়া মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের মধ্যে বাবা-মা দুই ভাই ও দুই বোনের মধ্যে সে সবার বড় ও একমাত্র উপার্জনকারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.