Sylhet Today 24 PRINT

অবহেলা নয় সহযোগিতা নিয়েই পাশে দাঁড়ানোর আহবান প্রতিবন্ধী দিবসে

তাহিরপুর প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০২৪

অবহেলা নয় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোসহ সমাজের সকল উন্নয়ন মূলক কাজে তাদের সামনে নিয়ে এসে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তারা কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, সমাজসেবক আবুল হাসেন, সিএনআরএস সমন্নয়ক ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন এপি মোহাম্মদ গোলাম সাকলাইন, প্রোগ্রাম অফিসার মহসিন খান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, সাংবাদিক আলীম উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.