Sylhet Today 24 PRINT

ফ্রান্সে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির কমিটি গঠন: সভাপতি পারভেজ, সম্পাদক হাসান

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল চার ঘটিকায় প্যারিস উপকণ্ঠের সারসেলের একটি রেস্টুরেন্টে নব গঠিত কার্যনির্বাহী কমিটির ১২ সদস্যের নাম ঘোষণা করা হয়।

নব গঠিত এই কার্যনির্বাহী কমিটিতে পারভেজ আহমদ-কে সভাপতি ও হাসান আল বান্না-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম গৌছ, সহ অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক বিলাল আহমদ, সহ দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মনাফ, ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক মুহিবুর রহমান এবং সহ ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক ইমরান আহমদ।

সংগঠন সূত্রে জানিয়েছে, উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্স দীর্ঘদিন থেকে শাহবাজপুর অঞ্চলে বিভিন্ন ধরনের অনুদান ও সহযোগিতার মাধ্যমে সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছে। এ সমিতির অর্থায়নে ইতিমধ্যে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্রীদের নামাজের জন্য একটি মসজিদ নির্মাণের পাশাপাশি অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখেছে। বিভিন্ন ধর্মীয় উৎসব বা দুর্যোগকালীন সময় যেমন করোনা বা বন্যায় শাহবাজপুরের অসহায় মানুষের পাশে এই সমিতি সর্বাঙ্গীনভাবে উপস্থিত থাকে।

কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি মো. ইলিয়াস আলী। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. মস্তুফা উদ্দিন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. দেলোয়ার হোসেন এবং কয়েছ আহমদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ যথারীতি সমিতির বিগত কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হয়। পরে সমিতির উপদেষ্টা পরিষদের হাতে নির্বাচনের দ্বায়িত্ব অর্পণ করেন বিগত কমিটির নেতৃবৃন্দ। গত ২১ ডিসেম্বর নির্বাচনের নমিনেশন দাখিলের শেষ দিন পর্যন্ত নমিনেশন দাখিল করে স্ব স্ব পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হোন সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক এবং দপ্তর ও প্রচার সম্পাদক। নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সভার রেজুলেশন অনুসারে নির্বাচিত কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ে পরিচালনা পরিষদের অন্যান্য পদ পূরণ করে সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.