Sylhet Today 24 PRINT

লন্ডনে ইউনূসবিরোধী বিক্ষোভে আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রী-মেয়ররা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে প্রতিবাদে অংশ নিয়েছেন সিলেট বিভাগের একাধিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও মেয়র।

মঙ্গলবার লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা।

লন্ডনে প্রথমবার প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগের এই দুই নেতা হলেন সুনামগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার এবং হবিগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির। এ সময় তাদের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকারকেও প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.