নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বই ও কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেজক রহমান।
আজ শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়। সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা।
উপহারের তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
মিডিয়া সেলের ভেরিফায়েড পেইজে এক পোস্টে বলা হয়, লন্ডনে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময়ের পর সৌজন্য উপহারসামগ্রী প্রদান করেন। এগুলো মধ্যে রয়েছে গ্রেটা থুনবার্গের একটি বই, নেচার ম্যাটারস ‘ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’ শীর্ষক কবিতার বই ও একটি কলম। প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপহারগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।