Sylhet Today 24 PRINT

তেহরানে বাংলাদেশিদের জন্যে দূতাবাসের হটলাইন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০২৫

ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সুরক্ষার কথা বিবেচনা করে হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশ দূতাবাস।

গতকাল রোববার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ উদ্দেশে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।’

ইরানে অবস্থানরত সব বাংলাদেশিকে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগের জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।

দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশ দূতাবাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.