Sylhet Today 24 PRINT

ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব অনুষ্ঠিত

শাবুল আহমেদ, প্যারিস |  ২৩ ডিসেম্বর, ২০২৫

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে 'ইপিএস বিজয় উৎসব ২০২৫' সম্পন্ন হয়েছে।

২১ ডিসেম্বর (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হলরুমে এই উৎসব সম্পন্ন হয়।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, নৃত্য, পতাকা র‍্যালিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল এ উৎসবে। বাড়তি আয়োজন হিসেবে ছিল দেশী স্বাদের পিঠা উৎসব।

ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান স্থায়ী সদস্য এলান খান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিত এবং স্থায়ী সদস্য তপন দাশের সঞ্চালনায় ফ্রান্সে বেড়ে ওঠা অসংখ্য বাঙালি বংশোদ্ভূত শিশুরা উৎসবে অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন কবি মেরি হাওলাদার এবং ফাতেমা তুজ জহুরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের স্বনামধন্য কণ্ঠশিল্পী সুমা দাশ, চয়ন সাঙ্গাকারা, গৌতম দাশ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া উপস্থিত শিশুরাও কবিতা আবৃত্তি এবং নৃত্যে অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনে ফ্রান্স প্রবাসী রাজনীতিবিদ, কবি, লেখক-গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.