Sylhet Today 24 PRINT

লন্ডনে শিক্ষক সৈয়দ রকিব আহমেদের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জানুয়ারী, ২০২৬

লন্ডন কমিউনিটির প্রিয় মুখ, সমাজকর্মী, শিক্ষক সৈয়দ রকিব আহমেদ আর নেই। শনিবার ভোররাতে তিনি মুত্যুবরণ করেন।

তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। মৃত‍্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ‍্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ জোহর ইষ্ট লন্ডন মসজিদে নামাজে জানাজা শেষে এসেক্সের গার্ডেন অফ পিসে শেষ শয্যায় শায়িত হবেন কমিউনিটির প্রিয় মুখ সৈয়দ রকিব। জানাজার আগে ব্রিকলেন মসজিদে রাখা হবে মরহুমের মরদেহ। কমিউনিটির সর্বস্তরের মানুষ এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন তাদের প্রিয় সৈয়দ রকিব আহমেদকে।

এক সময় ছাত্র ইউনিয়ন ও সিপিবি’র কর্মী ও নেতা হিসেবে সেই তরুণ বয়স থেকেই তিনি দেখেছিলেন এক স্বপ্ন—একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক সমাজ গড়ে ওঠার স্বপ্ন। এই স্বপ্ন ছিল না কেবল কোনো ভাবনার নরম আলপনা; এ ছিল তাঁর প্রতিদিনের কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ।

উল্লেখ্য, সৈয়দ রকিব আহমেদ ১৯৮৭ সালে প্রথম লন্ডনে আসেন। দীর্ঘদিন শিক্ষকতায় পেশায় নিয়োজিত ছিলেন তিনি। ১৯৮৮ সালে লন্ডনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শাখা গঠনে ও ১৯৮৯ সালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যুক্তরাজ্য শাখা গঠনে অন্যতম নেতৃত্বদান করেন তিনি। তাঁর দেশের বাড়ী সিলেট জেলার ওসমানী নগর থানার ওসমানপুর গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.