Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিলেটের ৪ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৬

যুক্তরাজ্যের গ্রেটার ম‍্যানচেষ্টারে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি চালকসহ চারজন নিহত হয়ছেন। নিহতদের মধ্যে ৩ জন। তাদের সবার বাড়িই সিলেটে।

নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার। তারা সবাই বোল্টনের বাসিন্দা। নিহত ট্যাক্সি চালকের নাম মাসরব আলী। তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটেছে ১০ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌণে ১টার দিকে। বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও আছেন। তাদের তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অপরজনের বয়স প্রায় ৫০ বছর। এছাড়াও অপর ৫ যাত্রী আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.