Sylhet Today 24 PRINT

৫ দিন ধরে খোঁজ মিলছে না ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০২৬

৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: আরিফুল্লাহ জেলিন (২৬)। গত ৮ জুলাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়াটার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না।

এ ব্যাপারে আরিফুল্লাহ জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু সিলেট বিমানবন্দর থানায় ৯ আগস্ট একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এই জিডির তদন্তে রয়েছেন বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী। তিনি সোমবার বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আর কাজে যোগ দেননি জেলিন। ওসমানী বিমানবন্দর এলাকার কোয়াটারে তার সবশেষ অবস্থান শনাক্ত করা গেছে। এরপর থেকে খোঁজ মিলছে না। আমরা তাকে উদ্ধারে কাজ করছি।

জেলিনের মূল বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, জেলিন বাড়িও ফিরেননি। জেলিনের সন্ধান পেলে ০১৭৩৬ ৭৪২৭২৪ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.