Sylhet Today 24 PRINT

ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২৬

‎ব্রিটেনে বাংলা সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের উন্নয়ন এবং কমিউনিটির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন রানার টিভির সিইও ও সাংবাদিক আ স ম মাসুম।
‎
‎বার্মিংহামের নিউ বিংলে হলে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন।
‎
‎এবারের আয়োজনে প্রথমবারের মতো ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভাগ চালু করা হয়। এই বিভাগে প্রথমবারের স্বীকৃতি অর্জন করেন সাংবাদিক আ স ম মাসুম।
‎
‎দীর্ঘ সাংবাদিকতা জীবনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অর্জনের নানা দিক তুলে ধরেছেন তিনি। পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
‎
‎ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অগ্রযাত্রা, গণমাধ্যমের উন্নয়ন এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.