Sylhet Today 24 PRINT

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠনের প্রতিবাদ সভা

যুক্তরাজ্য প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে।

গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হিমল কান্তি তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মো. তোফায়েল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মিথ্যা মামলার অভিযোগের যথাযথ তদন্ত এবং ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে আইনের সুষ্ঠু প্রয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহবুবে এলাহি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুজাক্কির আহমদ, সদস্য মো. মাছুম আহমেদ, রাগীব আসহাব সৌরভ, তারেক আহমেদ, সাহিদুল ইসলাম, মো মাসুদ পারভেজ মুন্না, আব্দুল্লাহ আল ফুহাদ শাহরান, সাকিব ছালেহ চৌধুরী জিসান প্রমুখ। এছাড়া সভায় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.