Sylhet Today 24 PRINT

টরেন্টোতে চৈতন্যমেলা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৬

বাংলাদেশ-কানাডা হিন্দু মন্দিরে উদযাপিত হলো চৈতন্যমেলা।

গত শনিবার (১২ মার্চ) টরেন্টোয় এ মেলা অনুষ্ঠিত হয়।

টরেন্টো চৈতন্যমেলা উদযাপন কমিটি শ্রীচৈতন্যদেবের প্রেম, মানবতার কথা এবং তাঁর চিন্তাভাবনাগুলো বর্তমান যুগের মানুষের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে তাঁরা এই মেলার আয়োজন করেছিলো।

অনুষ্ঠানে হিন্দু ধর্মের অনুসারীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সহ সকল ধর্মের প্রগতিশীলরা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সমাজকর্মী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিকেল থেকে প্রদর্শিত হয় সুচিত্রা সেন এবং পাহাড়ি স্যানাল অভিনীত, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য’। আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে শ্রীচৈতন্যদেবের জীবনী, তাঁর চেতনা- জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই তলে বিবেচনা করার ঔদ্ধত্য; বাংলা ভাষায় রচিত সাহিত্য, সংগীত, নৃত্য বাংলাভাষী অঞ্চলে প্রচারে তাঁর অবদান এবং তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

একই মঞ্চে লেখক সুব্রত কুমার দাসের লেখা “ শ্রীচৈতন্যদেব” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নাট্যকর্মী এবং রিয়েল এস্টেট এজেন্ট মানিক চন্দ’র সহযোগিতায় টরেন্টোতে বাংলাদেশী নভেলস থেকে প্রকাশিত হয় এই গ্রন্থটি। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় গুণীশিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। রাতের ভোজ শেষে কীর্তনে মেতেছিলেন উপস্থিত সকল ভক্তরা। ভক্তদের সকলে কামনা, “শ্রীচৈতন্যদেবের প্রেমের জয় হোক”।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.