Sylhet Today 24 PRINT

‘মিস ওয়ার্ল্ডে’ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত হিয়াম

যুক্তরাষ্ট্র সংবাদদাতা |  ২১ জুন, ২০১৬

বাংলাদেশি বংশোদ্ভূত হিয়াম হাফিজ উদ্দিন এ বছরের যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’র চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন। এ প্রতিযোগিতায় জয়ী হলে তিনি  ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৩ থেকে ৯ জুলাই ওয়াশিংটনের ‘ন্যাশনাল হারবার’ চূড়ান্ত লড়াইয়ে কুড়ি বছর বয়সী হিয়াম অংশ নেবেন ইলিনয় রাজ্যের শিকাগো সিটি থেকে।

ইলিনয়ের হান্টালিতে বসবাসরত আবু হাফিজ উদ্দিন ও নিলুফার হাফিজ উদ্দিন দম্পতির মেয়ে।

ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা শ্যাম্পেনে ফিন্যান্স অ্যান্ড সিনেমা স্টাডিজের ছাত্রী হিয়াম শৈশব থেকেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ শিকাগোর সঙ্গে সম্পৃক্ত।

গত বছর তিনি ‘মিস বাংলাদেশ’ নামের একটি সংগঠন গড়ে তোলেন।এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি নারীদের শিক্ষা ও প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.