Sylhet Today 24 PRINT

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহত দুজনই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা । তারা হলেন আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)।

আর আহতদের একজন বরিশালের রেজাউল। অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তারা জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ীক কাজে জেদ্দা গিয়েছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.