ধর্ষিতাকে অর্থ সহায়তার লক্ষ্যে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের চ্যারিটি ডিনার
যুক্তরাজ্য প্রতিনিধি | ০২ অক্টোবর, ২০১৬
বাংলাদেশে ধর্ষিত ধর্মীয় সংখ্যালঘু নারীকে আর্থিক সহায়তার লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর লন্ডনে এক ঘরোয়া চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি পুষ্পিতা গুপ্তের আয়োজনে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও পরিজনরা সেখানে অংশগ্রহণ করেন। লীলা বেগমের উপস্থাপনায় সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জুয়েল রাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা হেমায়েত উদ্দিন হিমু, সংগঠনের সভাপতি পুষ্পিতা গুপ্তা, সিপিআরএমবির মিহির সরকার।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সহায়তা প্রদানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে। ইতিমধ্যে বাংলাদেশ ছাড়াও নেপালের ভুমিকম্প আক্রান্তদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সভা-সেমিনারে ইতিমধ্যে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে অংশগ্রহণ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অধিকার আদায়ে কাজ করছে।
আলোচনা পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী অনল মুখার্জী, অমিত দে, সাজেদা কামাল শেফালী ও সলিসিটর সৈকত আচার্য্য।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.