Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় অপহৃত হওয়া ৪ বাংলাদেশি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৬

মালয়েশিয়ায় অপহৃত ৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার জেলেবুর সিম্পাং পেরতাং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস অনলাইনের খবরে বলা হয়, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বয়স ১৯ ও ৩৭ বছর। 

পরবর্তীতে গত সোমবার থেকে তাদেরকে সেখানে তালাবদ্ধ করে রাখা হয়। 

রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী কমিশনার নুরাজামান মোহাম্মদ ইউসপ জানিয়েছেন, বেশি বেতনের প্রলোভন দেখিয়ে প্রথমে ২১ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে কাজে নিয়োগ দেন। কাজে যোগ দেওয়ার পর ওই বাংলাদেশি কিছু না বুঝার আগে তার অন্য তিন বন্ধুকেও এই কাজের জন্য আমন্ত্রণ করে, তারা চারজন যখন এক সাথে হয় তখনই তাদের একটি ঘরে নিয়ে জিম্মি করে রাখে এবং তাদের পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ পাঠাবার জন্য হুমকি দিতে থাকে। 

পরক্ষণে তাদের পরিবার অপহরণকারীদের অ্যাকাউন্টে ৪০০০ রিংগিত পাঠালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিক জিম্মিতে আটক থাকা এক ব্যক্তির বড় ভাই কাজ করতেন দেশটির পেরাক রাজ্যে সেই সূত্রে তিনি সেখানে একটি থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে।

এর সূত্র ধরেই নুরাজামান ওই চার বাংলাদেশিকে উদ্ধার করতে একটি তদন্ত কমিটির গঠন করে এবং তাদের ট্র্যাক করে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ ও ৩৭ এর মধ্যে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.