Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৭

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

দেশটির ফ্রিস্টেট প্রভিন্সের ভেলকম শহরে রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সালাহ উদ্দিন মোহাম্মদ শাকিল (৩০)। তিনি ফেনী জেলার দাগনভুঞা থানার উদরাজপুরে চন্দ্রদ্বীপ গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতের গুলিতে মারা গেছেন শাকিল। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.