Sylhet Today 24 PRINT

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৭

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। এতে আহত হয়েছেন আরো একজন বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার (১ মার্চ) রাতে দেশটির হাইল প্রদেশের তাবুক রোডের দিলহান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। তাঁদের মধ্যে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। আর দুলাল হোসেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

জানা যায়, বুধবার রাতে দুলাল হোসেন দু'জন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে গন্তব্যে যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.