Sylhet Today 24 PRINT

উন্নত চিকিৎসার জন্য সৈয়দ আশরাফের স্ত্রীকে লন্ডন থেকে জার্মানি প্রেরণ

লন্ডন প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৭

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের নিউহ্যাম হাসপাতাল থেকে জার্মানিতে নেয়া হয়েছে।

বৃ্হস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় এয়ার এম্বুলেন্সে করে জার্মানের একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সৈয়দ আশরাফের একমাত্র মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে সাথে আছেন। সৈয়দ আশরাফ স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন এসেছিলেন।

উল্লেখ্য, কিছুদিন ধরেই সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ডাক্তারের পরামর্শেই তাঁকে লন্ডন থেকে জার্মানে নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.