Sylhet Today 24 PRINT

ধর্ষণের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের ১৪ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক  |  ২০ মে, ২০১৭

সিঙ্গাপুরে ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ১৪ বছরের জেল এবং ২৪টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

তিন দিনের বিচার কাজ শেষে শুক্রবার (১৯ মে) এ রায় ঘোষণা করেন বিচারক চু হান তেক।

স্ট্রেইট টাইমস জানায়, শাস্তি পাওয়া শ্রমিকটির নাম প্রামাণিক লিটন (২৪)। সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারের এক নারীকে অপহরণ ও ধর্ষণ করেন ওই শ্রমিক।

তবে লিটন আদালতে দাবি করেন, তিনি ধর্ষণ করেননি।

২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সী এক চীনা নারীকে নাইফ পয়েন্ট পার্ক থেকে অপহরণ করেন লিটন। এরপর তাকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের পর ওই নারী তার স্বামীকে ফোন করে ঘটনাটি জানান। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনার দুইদিন পর লিটনকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে তার হাতের ছাপ দেওয়া একটি ছুরিও পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.