Sylhet Today 24 PRINT

সিলেটের তাহসিনা নিউ জার্সির কাউন্সিলর নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তাহসিনা আহমেদ। তাহসিনার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচন হয়। এই নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা আহমেদ হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবে প্রথম দফায় ২০১৪ সালে নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ শেষে গতকালের নির্বাচনে দ্বিতীয় দফায় দায়িত্ব পেলেন তিনি।

তাহসিনা আহমেদের বাবার নাম আমিন আহমেদ। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.