Sylhet Today 24 PRINT

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের একজনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৮

বাহরাইনের সিতরায় সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের আব্দুর নূর (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১২টায় সিতরায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুর নূর গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের জায়ফর পুর গ্রামের মৃত আজিজুর রহমান তৃতীয় পুত্র। তিনি দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর নূর দীর্ঘদিন থেকে বাহরাইনের সিতরায় কর্মরত ছিলেন। শুক্রবার বাসা হতে জুমা'র নামাজ পড়তে বের হন। এসময় সড়ক পার হওয়ার সময় বলদিয়ার একটি গাড়ি তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পুত্র আব্দুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা এক বছর আগে দেশে এসেছিলেন। কিছুদিনের মধ্যে তিনি দেশে আসার কথাও ছিল। নিহত আব্দুর নূরের লাশ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে নিহতের গ্রাম জায়ফরপুরে আব্দুর নূরের মর্মান্তিক মৃত্যুর খবর পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.