Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৫)। নিহত আজাদ পেশায় ট্যাক্সিচালক ছিলেন।

স্থানীয় সময় রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ওয়েস্ট মিনিস্টার এলাকার ফ্রিওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজাদের যাত্রীবিহীন ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র যান। লস অ্যাঞ্জেলেসে স্ত্রী তামান্না রিমি, দুই ছেলে আজাদ অন্তু (২১) ও আবু আজাদ সন্তু (১৭)-কে নিয়ে তিনি বসবাস করতেন। নিহত আজাদের দেশের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামে। গ্রামের বাড়িতেও তার দ্বিতীয় স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.