Sylhet Today 24 PRINT

প্যারিসে ফেঞ্চুগঞ্জের লাভলুকে বেস্ট বিজনেসম্যান এ্যাওয়ার্ড প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

ফ্রান্স থেকে প্রকাশিত নবকণ্ঠ সংবাদপত্রের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ফ্রান্সের সফল ব্যবসায়ী ফেঞ্চুগঞ্জের তরুণ সমাজসেবক প্রবাসী আফরোজ হোসেন লাভলুকে ২০১৮ সালের বেস্ট বিজনেসম্যান এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্যারিসের একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

আফরোজ হোসেন লাভলুকে এ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

বেস্ট বিজনেসম্যান এ্যাওয়ার্ড লাভ করায় অনলাইন পোর্টাল ডেইলী ফেঞ্চুগঞ্জ ডটকম ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে লাভলুকে অভিনন্দন জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.