Sylhet Today 24 PRINT

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৮

বরেণ্য লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন সেদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষর্থীরা।

রোববার যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটা রাজ্যের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে মানববন্ধন করে জাফর ইকবালের হামলার প্রতিবাদ ও হামলকারীদের শাস্তির দাবি জানান।

এতে উপস্থিত ছিলেন- নিলয় চন্দ্র সরকার, আরিফ জামান, দীপঙ্কর মীত্র, লুৎফর রহমান, অর্ক বিশ্বাস, রাকিবুজ্জামান, সানজিদা তৃষ্ণা, আশিক আদনান, মাহফুজ রহমান, মোস্তফা আহসান, স্বরুপ পোদ্দার , ফয়সাল কবির, উরাচিং চৌধুরী, শিবলী মির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.